May 30, 2026, 7:00 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক মাইনউদ্দিনের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি

Reporter Name

সবুজ হোসেন রাজা স্টাফ রিপোর্টার:

বরিশালের সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়েছে।

একটি ব্রীজ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামে অবস্থানকালে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিক খান মাইনউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে বলে জানা গেছে।

জনগণের উপকারে আসছে না ২৯ লাখ টাকার কালভার্ট, কাঠের গেট বানিয়ে রেখেছে জুরকাঠি গ্রামের আবু ড্রাইভার। টাকার বিনিময়ে ১ ঘর ও ২ জন মানুষের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ ইকবাল কবীর এই কালভার্টটি বরাদ্দ দেয়। এ সংক্রান্ত একটি তথ্য সংগ্রহে সরেজমিনে গেলে এ হামলার ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদিক মাইনউদ্দিনের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশে নানা খাতের দূর্ণীতির বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন।

অথচ তাদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই। রাষ্ট্রের সম্পদ রক্ষায় এই পেশার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সাংবাদিক মাইনুদ্দিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।



Our Like Page
Developed by: BD IT HOST