June 13, 2026, 6:30 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

Reporter Name

প্রথম বাংলা : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।

তিনি প্রশ্ন তুলে বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সাইফুল্লাহ খাঁন বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি- এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয় তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়, তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST