May 1, 2026, 6:30 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিলাসপুরে জনসচেতনতামূলক সভা

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে সামাজিক সচেতনতা ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) কাজিয়ারচর হামিদিয়া শুকরিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ্ আহাম্মদ।

সভায় (ইউএনও) তাহমিদুল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন মেনে চলার কোনো বিকল্প নেই। সামাজিক অবক্ষয় রোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে (ওসি ) সালেহ্ আহাম্মদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বিত ভূমিকার মাধ্যমে একটি সচেতন ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST