August 31, 2026, 8:16 pm
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযানে পরিত্যক্ত বাস অপসারণ, সরানো হলো আরও ৪২টি পার্কিং করা বাস

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা ও পরিত্যক্ত বাস অপসারণে যৌথ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ট্রাফিক সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই ) পরিচালিত এ অভিযানে টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। এছাড়া টার্মিনালের ভেতরে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে টার্মিনালের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা খালি করা হয়। এর ফলে টার্মিনালের যান চলাচল ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হয়েছে।

জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST