May 20, 2026, 6:36 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name

 

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধন

অদ্য ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিঃ সিএমপি স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দামপাড়াস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

এছাড়াও অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশ পত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর সিএমপি স্কুল এন্ড কলেজের ২৪০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এদের মধ্যে বিজ্ঞান শাখা হতে ১৩০ জন ও ব্যবসায় শাখা হতে ১১০ জন পরীক্ষার্থী রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST