January 20, 2026, 8:51 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে এক নারী শ্রমিককে ধর্ষণ করার অপরাধে ইউপি সদস্য আটক

Reporter Name

আবদুল মামুন,সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে নারী শ্রমিক (২০) কে একাধিকবার ধর্ষণ করার অপরাধে ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন (৩৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত রবিন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঐ এলাকার কেশবপুর গ্রামের সুলতান আহমদ চৌধুরী বাড়ীর আবদুল হালিম চৌধুরীর পুত্র।সোমবার (৬ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট লালানগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮নং সোনাই ছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ইনফিনিয়া লিমিটেড নামক কারখানার এক নারী শ্রমিক ও তার স্বামী গত শনিবার রাত ১০টার দিকে কর্মস্থলে যাবার পথে ঐ এলাকার ইউপি সদস্য রবিন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে রবিন তার সঙ্গীদের সহযোগিতায় ঐ নারী ও তার স্বামীকে একটি ভাড়া ঘরের দিকে নিয়ে যায়।পরে তার স্বামীকে মারধর করে দূরে নিয়ে বেঁধে রাখে এবং ঐ ভাড়া ঘরে নারী শ্রমিককে নিয়ে একাধিক বার ধর্ষণ করে রবিন।

এ সময় ভুক্তভোগীর সাথে থাকা স্বর্ণ অলংকারও লুটে নেয় রবিন। সুযোগ পেয়ে ঐ নারী ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগে রবিন ও তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী গত রবিবার ৫ ফেব্রুয়ারী রাতে সীতাকুণ্ড মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রবিনকে আটক করতে অভিযান শুরু করে।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, একজন ইউপি সদস্য হয়ে তিনি মহিলাকে রক্ষার পরিবর্তে নিজেই তুলে নিয়ে ধর্ষণ করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ।এ ঘটনা শোনার পর থেকে তাকে আটকের জন্য সোর্স নিয়োগ করি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে ২নং বারৈয়া রঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট লালানগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের কে আটক করতে অভিযান চলমান রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST