সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশের অভিযা নে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক এবং মাদক উদ্ধার করেছে পুলিশ।সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই মোঃ সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার (১৫ জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ মাদামবিবিরহাট আমতলা নেভিরোড সালাউদ্দীন মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে বিশ লিটার চোলাই মদসহ আসামী যতন মোহন ত্রিপুরা (২৫), পিতা-মৃত লাবাং ত্রিপুরা, মাতা-রমশ্রী ত্রিপুরা, সাং-৩নং রাবার বাগান, ডাকঘর-গুইমারা-৪৪৪০,
থানা- গুইমারা, জেলা–খাগড়াছড়িকে আটক করে। এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-১৮, তাং-১৫/০১/২৩ইং, ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা দায়ের করা হয়।
অপরদিকে সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই পাপেল রায় সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৬ জানুয়া রী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড থানাধীন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে আট কেজি গাঁজাসহ আসামী ওমর ফারুক (২০), পিতা-মোহাম্মদ হোসেন,মাতা-মিনারা বেগম,গ্রাম- পুরাতন পল্লন পাড়া (ওয়ার্ড
নং-০২,টেকনাফ পৌরসভা),থানা- টেকনাফ,জেলা -কক্সবাজার, আসামী মোহাম্মদ নুর (৩০), পিতা-সৈয়দ হোসেন,মাতা-আরেফা বেগম,সাং-উত্তর কুতুবদিয়া পাড়া (ফারুকের বাড়ী),কক্সবাজার পৌরসভা,থানা- কক্সবাজার সদর,জেলা –কক্সবা জার দ্বয়কে আটক করে। এই সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-২১, তাং-১৬/০১/২৩ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা দায়ের করা হয়।
এসআই আব্দুল্লাহ নোমান সঙ্গীয় ফোর্সসহ সীতা কুণ্ড থানার মামলা নং-২(৪)২২,ধারা-৩৯৯/ ৪০২ পেনাল কোড এর আসামী মোঃ বাবলু প্রকাশ বাপ্পি (২১),পিতা-শাহ আলম,মাতা-রশিদা বেগম,সাং-উত্তর ঘোড়ামারা (কবির সওদাগরের বাড়ী),০৮নং সোনাইছড়ি ইউপি,থানা-সীতাকুণ্ড,জেলা-চট্টগ্রামকে আটক করে।
সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-১২(১২)১২ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইব্রাহিম @ ইকবাল,পিতা-মৃত খান সাব,সাং-গোপ্তাখালী,থানা-সীতাকুণ্ড,জেলা-চট্টগ্রামকে আটক করে।
সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত এসআই মুকিব হাসান সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-১৪(০১)১৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ রাব্বি,পিতা-নুর মোস্তফা ফারুকী,সাং-মধ্যম এয়াকুবনগর, থানা-সীতাকুণ্ড,জেলা-চট্টগ্রামকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।