March 12, 2026, 7:31 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ২২১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার ১

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

অভিনব কায়দায় গাড়ীর ইঞ্জিনের উপর ফেন্সিডিল এর চালানের বস্তা নিয়ে চট্টগ্রামের দিকে আসার সময় সীতাকু ণ্ড হতে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।র‌্যাব-৭,চট্টগ্রাম সূত্রে জানা যায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী হতে মাইক্রোবাসযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডি ল বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ সাড়ে ৫ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি মাইক্রো বাসকে থামানোর সংকেত দিলে তা চেক পোস্টের সামনে এসে থামায়। মাইক্রোবাস থামার সাথে সাথে ড্রাইভিং সীট একজন ব্যক্তি নেমে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক এলাকার মৃত নুরুল হুদার পুত্র মোঃ আবু তাহের (৪১) কে গ্রেফতার করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গাড়ীর সামনের ইঞ্জিন কভারের নিচে ফেন্সিডিল রয়েছে।পরবর্তীতে উক্ত গাড়ীর সামনের ইঞ্জিন কভারের নিচ হতে ২টি পাটের বস্তার ভিতর হতে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদি ন যাবৎ ফেনী জেলার সীমান্ত এলাকা হতে ফেনসিডিল সং গ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকা রী মূল্যে বিক্রয় করে আসছে।সে ভাড়া গাড়ীর সাহায্যে যাত্রী পরিবহনের ছদ্মবেশে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২১ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST