October 26, 2026, 7:21 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ

Reporter Name

প্রথম বাংলা : সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে অভিহিত করেছেনমন্ত্রিপরি ষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার)সচিব জাহেদা পারভীন। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আর জনগণের সে অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সে দায়িত্বের বাহক হিসেবে সরকারি দপ্তর ও কর্মকর্তাগণ জনগণকে তার কাঙ্ক্ষিত তথ্য প্রদানে সহায়তা করবে। জনগণ কি তথ্য পাবে, কি পদ্ধতির মধ্য দিয়ে পাবে, তথ্য অধিকার আইনে তার ব্যাখ্যা রয়েছে।

তিনি আরো বলেন,স্পর্শকাতর তথ্য প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে সে বিষয়টিও সঠিক পদ্ধতির মধ্য দিয়ে নাগরিককে জানাতে হবে।নাগরিক যদি সঠিক পদ্ধতিতে সঠিক তথ্য প্রাপ্ত হয়।তবে রাষ্ট্রীয়,সামাজিক,ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে তা সহায়ক ভূমিকা পালন করবে।বলা হয়,’তথ্যই শক্তি’আর সে শক্তির কার্যকারিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনস্বীকার্য

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় জুম প্লাটফর্মে সংযুক্ত হয়ে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ এর পটভূমি ও উদ্দেশ্য, বাস্তবায়নে করণীয় এবং সরকারি কর্মচারীদের জন্য, বিশেষত তথ্য প্রদান কর্মকর্তাদের জন্য এই আইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য অধিকার আইনের সফল প্রয়োগের মধ্য দিয়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রকেও এগিয়ে নেয়া সম্ভব বলে উল্লেখ করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোসাঃ সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। এছাড়া, কর্মশালায় বিভাগীয় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST