July 23, 2026, 4:12 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগে গরিবের চাল আত্নসাত করলেন ডিলার কুতুবউদ্দিন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক খান মাহাদী : নোয়াখালীর সেনবাগে ৫ নং অর্জুনতলা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দামে কার্ডধারীদের চাল আত্নসাতের অভিযোগ উঠেছে ডিলার কুতুবউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে বলা হয় সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এলাকার অসহায় দরিদ্র লোককজনের জন্য ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাল বিতরণ করার জন্য কুতুবউদ্দিন পাটওয়ারীকে ডিলার হিসাবে নিয়োগ করেন।

কিন্তু ডিলার কুতুবউদ্দিন পাটওয়ারী ১০ জনের নামে কার্ড করে নিজের কাছেই গোপনে রেখে দেন, কিন্তু বিষয়টি কার্ডধারিরা জানতোইনা। কুতুবউদ্দিন পাটওয়ারী উক্ত ১০ টি কার্ডের চাল অন্যত্র বিক্রি করে দেন।সম্প্রতি কার্ডগুলোর অনলাইন কার্যক্রম শুরু হলে কুতুবউদ্দিন পাটওয়ারীর চাল আত্নসাতের বিষয়টি ধরা পড়ে।

এর পরই টনক নড়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের। তিনি ওই ১০ কার্ডধারীদের ডেকে এনে জিজ্ঞাসা করলে তারা জানান কার্ডের বিষয়ে তারা কিছুই জানেন না।

বিষয়টি নিয়ে কুতুবউদ্দিন পাটওয়ারীর কল দিলেও দিনি কল রিসিভ করেন নাই ।



Our Like Page
Developed by: BD IT HOST