February 8, 2026, 8:40 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনাবাহিনী কর্তৃক সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের সর্বশেষ যা জানা গেল

Reporter Name

অনলাইন ডেস্ক:

সারজিস আলমসহ ৪৫ জন ইউরোপে যাওয়ার প্রস্তুতিনিচ্ছিলো শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছে আর সেই ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।

অর্থাৎ দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ জন ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে BBC NEWS 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি “ব্রেকিং নিউজ: সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তবে, মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া সারজিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আইএসপিআর জানায়, ‘এটি একটি মিথ্যা সংবাদ।’

অর্থাৎ, গত ১২ জানুয়ারি BBC NEWS 2470 নামক একটি ভূঁইফোড় ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সুতরাং, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট



Our Like Page
Developed by: BD IT HOST