March 17, 2026, 12:09 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্ত্রীর পরকীয়ায় কাল হলো প্রবাসীর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

ভেড়ামারায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে সায়েস্তা করতে এসে পিস্তল সহ ইটালি প্রবাসী ও তার ৩ সহযোগী গ্রেফতার।মাস খানেক পূর্বে দেশে ফিরেছেন সবুজ তিনি ভেড়ামারার মোকারি মপুর ইউনিয়ন এর গোপিনাথপুর এলাকার সোনা আলীর পূত্র। দেশে এসে জানতে পারে স্ত্রীর পরকীয়ার কথা। কোনোভাবেই মেনে নিতে পারেন না স্ত্রীর পরকীয়ার বিষয়। পরকীয়া প্রেমিক বিজয় একই এলাকার বাবলুর ছেলে। প্রতিশোধের আগুন দানা বাঁধে চরমে প্রবাসীর। মরিয়া হয়ে ওঠে বিজয় কে দেখে নেয়ার।

বুধবার(১৫ জানুয়ারি)রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সবুজ সংঘবদ্ধ হয়ে হামলা করতে আসে স্ত্রীরির প্রামিক বিজয়ের বাড়িতে। বিজয় বুঝতে পেরে চিৎকার দিয়ে পলানোর চেষ্টা করেসবুজ সহ তার সহযোগীরা বিজয়ের পিছু নেয়। পরবর্তীতে স্থানীয় জনতার হাতে আটক হয় ইটালি প্রবাসী সবুজ ও তার ৩ সহযোগী এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।গ্রেফতারকৃত সবুজ আলী (২৫), মো. আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো. নুরুন্নবী প্রামানিক(৩২) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ই জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজে লার মোকারিমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার মো. বাবলুর ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতেই হামলার উদ্দেশ্যে যায়।ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বাবলু বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।

এদিকে গ্রেফতারকৃত সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলা সহ পরকীয়ার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি বিজয় তার স্ত্রীর গায়ে হাত তুলেছে ও কু-মতলব নিয়ে আমার বাড়িতে যায়। আমি তখন বাড়ি ছিলাম না।



Our Like Page
Developed by: BD IT HOST