August 16, 2026, 9:29 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্বাস্থ্যসম্মত সবজি সরবরাহ নিশ্চিত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে স্বাস্থ্যসম্মত ফলমূল শাকসবজি খাবার সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২১ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ টায় জনউদ্যোগ রাজশাহী কর্তৃক আয়োজিত স্বাস্থ্যসম্মত শাকসবজি খাবার সরবরাহ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ,অধ্যক্ষ রাজকুমার সরকার,নারী নেত্রী সেলিনা বানু, সমাজ সেবক ব্রজেন্দ্র নাথ প্রামানিক,শিক্ষক নেতা সন্তোষ কুমার, রনজিৎ কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ জীবনধারা,স্বাস্থ্যসম্ম ত পরিবেশ সৃষ্টি লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের ব্যাপার। আমরা জনউদ্যোগ সে ব্যাপারে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি’র লক্ষে কাজ করছি। বিভিন্ন সময় সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে নানা কর্মসূচি দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় সামাজিকভাবে সুস্থ জীবন ধারণের জন্য স্বাস্থ্যসম্মত ফলমূল শাকসবজিসহ অন্যান্য খাবার সরবরাহ যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন বক্তারা।

এই বিষয়ে বক্তারা সুন্দর ও সাবলীল ভাষায় বলেন, সুস্থ জীবনধারায় ফরমালিন মুক্ত খাবার সরবরাহের করা হোক। করোনা পরবর্তী বিভিন্ন দায়বদ্ধতার প্রেক্ষিত স্বাস্থ্যসম্মত ফলমূল ও শাকসবজি আমাদে র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তুলে ধরে বক্তারা বলেন, যে সকল সরকারি দপ্তর এই বিষয়গুলোর উপর মনিটরিং করেন, তাঁরা আরও আন্তরিকভাবে কাজগুলো করবেন বলে আমরা আশাবাদী। আমরা বিষযুক্ত খাবার আর খেতে চাই না।

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ এরুপ বিষ যুক্ত খাবার খেয়ে হুমকি মুখে পড়ছে। এখনই সচেতন না হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে।



Our Like Page
Developed by: BD IT HOST