August 6, 2026, 12:00 pm
শিরোনামঃ
চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন;জনপ্রিয়তায় এগিয়ে সাবেক ছাত্রনেতা নাজিম

Reporter Name

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরস্থ ৪৫টি ওয়ার্ড(সাংগঠনিক সহ) আওয়ামী লীগের ধারাবাহিকভাবে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় আগামী ৬ই জুন,২০২৩ রোজ মঙ্গলবার ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলে ঘটেছে প্রাণের সঞ্চার।প্রায় ১০বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।মঙ্গলবার সকাল ৯টায় দৌলতশাহী কনভেনশন সেন্টার,বালুছড়ায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজেদের প্রচারণায় ব্যস্ত একাধিক প্রার্থী।এ যেন প্রার্থীর ছড়াছড়ি।

সভাপতি হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের নাম শোনা যাচ্ছে অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আছেন একঝাঁক নতুন নেতৃত্ব যেখানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন।খোঁজ নিয়ে জানা যায় তিনি নবীন-প্রবীন উভয়ের মাঝে সমান জনপ্রিয়।এছাড়াও এই নেতার ক্লিন ইমেজ তাকে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখছে।

প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন,”এখানে প্রার্থীতার বিষয়ে তেমন কিছু বলার নেই তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে সেগুলো মোকাবিলা করে এবং নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে আবারও উন্নয়নের সরকারের বিজয় ছিনিয়ে আনতে পারবে এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজাতে পারে এবং দলের দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করবেন এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি।তাছাড়া এটি যেহেতু গণতান্ত্রিক উপায়ে হবে সেক্ষেত্রে কাউন্সিলরদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত হবে সুতরাং একথা স্পষ্ট যার জনপ্রিয়তা আছে তার হাতেই উঠছে নেতৃত্ব।”



Our Like Page
Developed by: BD IT HOST