May 26, 2026, 3:04 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৩৮ লক্ষাধিক ৭৭,১০০ ভারতীয় রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী-বিদেশী জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইদুর রহমান (৩২) ও ২। মোঃ মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩৮ লক্ষ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগে র অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি সূত্রে জানা যায়,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় আর, কে মিশন রোডের ০৮ নং গলির একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে কতিপয় জাল নোট ব্যবসায়ী দেশী-বিদেশী জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামস হ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাল নোট ব্যবসায়ী সাইদুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

এ সময় একজন কৌশলে পালিয়ে যায় গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট,৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট,একটি সিপিইউ,একটি মনিটর,জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টারের আটটি অব্যবহৃত কালির কৌঁটা,১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অপর পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়,গ্রেফতার কৃতরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভি ন্ন ধরণের দেশী ও বিদেশী জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো।তারা আসন্নঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST