April 16, 2026, 8:19 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি গুলশান

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। কাশেম শেখ (৫৫) ও ২। মোঃ আব্দুল আহাদ (২০)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় গুলিস্তান মোড় সংলগ্ন হোটেল গার্ডেন ইন্টারন্যাশনাল (আবাসিক) এর সামনের ফুটপাত হতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য গুলিস্তান এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাশেম শেখ ও আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বেচা-কেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়,গ্রেফতার কৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST