July 14, 2026, 4:09 pm
শিরোনামঃ
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাকলিয়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দিন দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫ দফা দাবিতে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদফতরের সামনে কর্মকর্তা – কর্মচারীদের মানববন্ধন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর আওতায় জনবল কাঠামো, পদ আপগ্রেডেশন ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ সালে পাস হওয়ার ১০ বছর পার হলেও এ আইনের আওতায় প্রস্তাবিত নিয়োগবিধি, পদ আপগ্রেডেশন ও জনবল কাঠামো অনুমোদন হয়নি। ফলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বিভিন্ন পদ আপগ্রেডেশন ও নতুন প্রায় ৪ হাজারের অধিক পদ সৃষ্ট না হওয়া ছাড়াও ৪১৬টি বিভিন্ন পদ শূন্য রয়েছে।

এতে অধিদফতর এবং মাঠ পর্যায়ের কাজ কর্মে স্থবিরতা নেমে এসেছে। এ কারণে অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে, যা আগামীর যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য বিরাট অন্তরায়।

বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘবে, মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত ও বঞ্চিত।

বক্তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো, পদ আপগ্রেডেশন ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এই ৫টি যৌক্তিক দাবি নিয়ে অধিদফতরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

এই পরিষদ উক্ত অধিদফতরের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব দাবির যৌক্তিক পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় এ অধিদফতরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST