October 24, 2026, 11:39 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৬ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রীসহ আ.লীগের নতুন কমিটি

Reporter Name

প্রথম বাংলা – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৬ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। নবনির্বাচিত সভাপতি হিসেবে টুঙ্গি পাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত কমি টির নেতারা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে গিয়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।আগামী ৬ জানুয়ারি আওয়ামী লীগের নতুন নেতৃত্ব টুঙ্গিপাড়া যাওয়ার আগেই সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একাধিক সিনিয়র নেতা।

তাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হওয়ার পর প্রতিবার জাতির পিতার কবর জিয়ারত করা হয়। তার আগে দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূরণ করা হয়। হয়তো ২/১ টা বাকি থাকে এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না।



Our Like Page
Developed by: BD IT HOST