October 10, 2026, 11:03 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা :পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলার তত্ত্বাবধানে ০৮ মার্চ ২০২৫ তারিখে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের উদ্ভোধন করেন। তিনি উপস্থিত সকলকে বিভিন্ন প্রয়োজনে পিবিআই কার্যালয়ে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সুরক্ষা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে জানান।

বিশেষ করে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, ভুক্তভোগীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে এই সুরক্ষা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পিবিআইয়ের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

 

পিবিআই ময়মনসিংহ জেলা আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ মা ও শিশুদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ আরো জানান যে এটি কেবল মা ও শিশুদের সুরক্ষা প্রদানেই সীমাবদ্ধ থাকবেনা, এখানে বয়স্ক ও প্রতিবন্ধদের জন্যও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পিবিআই সর্বদা সঠিক তদন্তপূর্বক ন্যায়বিচারে সহায়তার মাধ্যমে নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়ম নসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

প্রথম বাংলা :পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলার তত্ত্বাবধানে ০৮ মার্চ ২০২৫ তারিখে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের উদ্ভোধন করেন। তিনি উপস্থিত সকলকে বিভিন্ন প্রয়োজনে পিবিআই কার্যালয়ে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সুরক্ষা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে জানান।

 

বিশেষ করে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, ভুক্তভোগীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের ক্ষেত্রে এই সুরক্ষা কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় তারা মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পিবিআইয়ের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। পিবিআই ময়মনসিংহ জেলা আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ মা ও শিশুদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ আরো জানান যে এটি কেবল মা ও শিশুদের সুরক্ষা প্রদানেই সীমাবদ্ধ থাকবেনা, এখানে বয়স্ক ও প্রতিবন্ধদের জন্যও সহযোগিতামূলক কার্য ক্রম অব্যাহত থাকবে।পিবিআই সর্বদা সঠিক তদন্তপূর্বক ন্যায়বিচারে সহায়তার মাধ্যমে নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST