September 1, 2026, 2:02 am
শিরোনামঃ
খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য বেগমগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী গ্রেপ্তার এম জি বাবর চকরিয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নোয়াখালী কর্তৃক অভিযান সাতশত পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড

Reporter Name

প্রথম বাংলা – খুলনায় ব্যাংক জালিয়াতির একটি বহুল আলোচিত মামলায় অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অপর আসামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপককে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন অগ্রণী ব্যাংকের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শাখার ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফ। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। অপরদিকে, একই মামলার আসামি সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত।

আদালত সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, কারচুপি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেন। তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণ হিসাব নম্বরে ভাউচার ছাড়াই কম্পিউটার পোস্টিংয়ের মাধ্যমে কাল্পনিক জমা দেখিয়ে মোট ১৫টি অ্যাকাউন্টে ২১টি চেক ও দুটি পে-শ্লিপ ব্যবহার করেন। এর মাধ্যমে ২০১১ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ৮ এপ্রিল অগ্রণী ব্যাংকের মোরেলগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক ও এসপিও বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২০ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবুল হাশেম কাজী তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলার চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে এটি ভূমিকা রাখবে।



Our Like Page
Developed by: BD IT HOST