July 19, 2026, 9:45 am
শিরোনামঃ
নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা *উত্তর কাফরুলে অবৈধ নির্মাণ ও জমি দখলের অভিযোগ, রাজ্জাকের আতঙ্কে এলাকাবাসী* লামায় গভীর রাতে সশস্ত্র হামলার অভিযোগ: ভাঙচুর, নারী লাঞ্ছনা ও প্রাণনাশের আতঙ্কে খোলা আকাশের নিচে অসহায় পরিবার মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সংগঠন গেরিলা বাহিনী কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা ও অভিনন্দন ভালুকায় মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ‎ নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা :অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিজেদের কমিশন কর্তনের পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রি প্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারকা রী চক্রের আরও ০২ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)’র সাইবার পুলিশ সেন্টার (সিপি সি)।সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমে ন্ট শাখার একটি চৌকস আভিযানিক দল গত ১২/০৭/২০২ ৬ খ্রি. নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ০১। মো. জসিম উদ্দীন(৩৩) (U SO, নগদ),পিতা: মো.ওলিয়ার মোল্যা, মাতা: আবেরন বেগম,ঠিকানা: সাং- তুলারামপুর,পোস্ট- তুলারামপুর-৭৫০ ০, থানা- নড়াইল সদর,জেলা- নড়াইল;এবং ০২। সুমন রায় (২৮),পিতা: সমীর রায়,মাতা: সবিতা রায়,ঠিকানা: সাং- মালিয়াট,ইউনিয়ন- শেখহাটী,পোস্ট- এগারখান-৭৪০৬, থানা- নড়াইল সদর,জেলা- নড়াইল।

০১ নং আসামি মো. জসিম উদ্দীনকে গত ১২/০৭/২০২৬ খ্রি. রাত ২০:৩০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন রূপগঞ্জ বাজার সংলগ্ন মুচিপোল, সোনাপট্টি রোডে অবস্থিত মো. ওয়াহিদুজ্জামানের বাসার তৃতীয় তলায় অবস্থিত নগদ ডিস্ট্রিবিউশন হাউজ থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২১:০০ ঘটিকায় নড়াইল সদর থানাধীন তুলারামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ০২ নং আসামি সুমন রায়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি একটি বিদেশি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,সিপিসি নিয়মিত সাইবার মনিটরিং চলাকালে দেখতে পায় যে,দেশের অভ্যন্তর এবং বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) ও য়েবসাইট সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। সামাজিক যোগা যোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

 আন্তর্জাতিক ক্রিকেট,ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছে।বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজে ন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে সিআ ইডি বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং-২০, তারিখ: ১৭/০৫/২০২৬ খ্রি., সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)/২৯(২) ধারায় মামলা রুজু করে।

মামলা রুজুর পর সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ত থ্য প্রযুক্তিনির্ভর তদন্তে জানা যায়,গ্রেফতারকৃত অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়ো গ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করত এবং সেগুলো বেটিং সাইটে ব্যবহার করত। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিয়োগপ্রাপ্ত এজেন্টরা কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সিপ্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করত বলে তথ্য পাওয়া যায়। মামলার তদন্তে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে ব্যবহৃত বিভিন্ন এজেন্ট নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মো.জসিম উদ্দীন ও সুমন রায় নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন জুয়ার সাইটে সক্রিয় ছিলেন।

এছাড়া তারা বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে চক্রের সদস্যদের কাছে সরবরাহ করতেন। এসব এজেন্ট সিম অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহৃত হতো। তদন্তে তাদের জুয়ার ওয়েবসাইট পরিচালনার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাই বার পুলিশ সেন্টার (সিপিসি)অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার কার্যক্রম এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারেলক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,এ মামলায় পূর্বে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সিআ ইডির একটি চৌকস আভিযানিক দল গত ০৭/০৬/২০২৬ খ্রি.টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের মো. সোলায়মা ন(৪৭),মো. সাগর মিয়া (২৮)এবং মো. জুয়েল রানা (৩২) -কে গ্রেফতার করে।পরবর্তীতে গত ১৬/০৬/২০২৬ খ্রি. নর সিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচা লনা করে চক্রের আরও মো.রায়হান খান(২১),মো. পাভে ল রহমান ভূঁইয়া (২৩) এবং আবু জোবায়ের সানি (৩৬)-কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST