April 26, 2026, 4:37 pm
শিরোনামঃ
খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অপরাধ নিয়ন্ত্রণে ক্র্যাব ও ডিএমপি পাশাপাশি কাজ করে যাচ্ছে: ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা-ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর শান্তিশৃংখলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে। তেমনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বিভিন্নভাবে অপরাধ বিষয়ক সংবাদ ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে যাচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্র ণে পুলিশের জন্য সহায়ক হচ্ছে। মহানগরবাসীর নিরাপত্তা বিধানে পুলিশ ও সাংবাদিক এক সাথে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কমিশনার।

কমিশনার বলেন,ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি ঐতি হ্যবাহী সংগঠন,যেটি বহুদিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পাশাপাশি একত্রে কাজ করে যাচ্ছে। আনন্দ বিনোদনের জন্য আজকে এ খেলার আয়োজন করা হয়েছে।খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক আরও বৃদ্ধি পায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে থাকে।

তিনি আশা প্রকাশ করে বলেন,দুটো সংগঠনের মধ্যে যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে ছিল এটা থাকবে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আজকের এ সুন্দর খেলার আয়োজন করার জন্য আয়োজক সংস্থা ও সম্মানিত সকল সাংবাদিকগণকে আন্তরিক ধন্যবাদ জানান ডিএমপি কমিশনার।

পরে পল্টন আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যদের সাথে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বলেন,ক্র্যাবের জন্ম লগ্ন থেকেই ডিএমপির সাথে সম্পর্ক।খেলাধুলা হচ্ছে বিনোদনের মাধ্যম। নিয়মিত খেলাধুলা করলে কর্মস্পৃহা বৃদ্ধি পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ক্র্যাবের জন্য একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করার আহ্বান জানান তিনি।

স্পন্সর হিসেবে সহযোগিতা করায় ওয়ালটন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। শত কর্মব্যস্ততার মাঝে ডিএমপি কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও ডিএমপিকে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার
মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম সহ ক্র্যাবের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST