October 26, 2026, 8:14 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামীলীগ সরকার শান্তিকামী ফিলিস্তিনিদের পক্ষ, বিএনপিসহ অন্যরা চুপ রায়পুরে শিক্ষামন্ত্রী

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ

আওয়ামীলীগ সরকার শান্তিকামী ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করেছে ,বিএনপিসহ অন্য নামধারী ইসলামী দলগুলো চুপ থেকেছে, তারা পশ্চিমা দাদাদের খুশি রা খার জন্য চুপ থেকেছে, শুক্রবার রায়পুরের জনসভায় কথাগুলো বলেছে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিএনপি সন্ত্রাসী সংগঠ ন,অতীতেও বিএনপি সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। এবারও দেশ ও জাতির অর্জন কে  ম্লান করতে সমাবেশের ডাক দিয়েছে তারা।বিএনপি তাদের কর্মীদের বলছে,সমাবেশে আসার আগে তাদের পরিবা রের কাছ থেকে বিদায় নিয়ে আসতে। তার মানে বিএন পি সহিংসতা করার জন্য প্রস্তুতি নিয়ে  আসছে। বিএন পি জামায়াতের এ সমাবেশকে ঘিরে দেশবাসীর মনে নানা রকম শঙ্কা সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে জনসভার পূর্বে সরকারি কলেজের ৬ তলা বিশিষ্টনতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দলআমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি, প্রগতি আর উন্নয়ন হাতে হাত ধরে চলে। তাই জনগণের জানমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। যাতে করে বিএনপি কোনো প্রকার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এম.পি, জেলা প্রশাসক সুরাইয়া জাহান,পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,জেলা পরিষদের চেয়ার ম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান, রায়পুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান,রায়পুর পৌর আওয়ামীলীগ এর সভাপতি (ভাঃ) জাকির হোসেন নোমান,সাঃ সম্পাদক আবু সাইদ জুটন প্রমুখ।

পরে রায়পুরে আলিয়া মাদ্রাসার ৪ তলা নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিকেল ৫টার দিকে তিনি রায়পুর মার্চেন্ট একাডেমিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

০১৭১৪৮৫৪৫৬৮



Our Like Page
Developed by: BD IT HOST