July 31, 2026, 6:39 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতা ও ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।

তিনি বলেন, বলরাম পোদ্দারকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

এছাড়াও, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST