April 22, 2026, 6:30 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের শীত নিবারণের চেষ্টা,সচেতন মহলের উদ্বেগ

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় তীব্র শীতে শিশু থেকে বয়ো বৃদ্ধদের জুবুথুবু অবস্থা। বছরের শুরু থেকেই প্রতিনিয়ত ভরাদুপুর পর্যন্ত সুর্যের আলোর দেখা মিলছে না।শীতার্ত মানুষগুলো কুয়াশার চাঁদরে ঢাকা সুর্যের বুক চিরে পৃথিবীতে আছরে পড়া মিটিমিটি সোনালী আভা শরীরে মাখঁতে খোলা মাঠে অথবা বাসার ছাঁদে ছুটে যাচ্ছেন। আবার অনেকে শুকনো খর,পরিত্যক্ত খাতার পাতাসহ বিভিন্ন উপকরণ জ্বালিয়ে শীতকে বৃদ্ধাঙ্গলী দেখাতে নিচ্ছে নানান কৌশল।

গত বৃহস্পতিবার শীতকে উপেক্ষা করে বিদ্যালয়ে আসা শিশু শিক্ষার্থীদের শীত থেকে রক্ষায় এবং একটু গরম উষ্ণতার আদর দিতে বিদ্যালয় মাঠে আগুন জালিয়ে দিতে দেখা গেছে আলালহাট সর কারি প্রাথমিক বিদ্যালয় মর্ণেয়ার একজন শিক্ষক কে। সেখানে দেখা গেছে বেশ কিছু শিক্ষার্থী আগুনে দু’হাত বাড়িয়ে শরীর গরম করছে।

শিক্ষকের দেয়া সোসাল মিডিয়ায় পোস্টকৃত ছবি সচেতন মহলের দৃষ্টিতে এলে কেউ শীত নিবারনের জন্য গরম কাপড় শিশুদের উপহার দেয়ার প্রয়োজনিয়তা বোধ করে কমেন্ট করেছে। পাশা পাশি আগুন থেকে বাচ্চাদের নির্দিষ্ট দুরে রাখা সহ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেন। তাদের মধ্যে কমেন্টধারী অন্য একটি বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম সেই শিক্ষকের এধরণের উদ্যোগ নেয়ার ঘটনাকে দেখছেন ঝুঁকিপূর্ণ হিসেবে।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক তীব্র ঠান্ডায় বাচ্চাদের কষ্টকর অবস্থা দেখতে না পেয়ে এবং তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কঠোর পাহারার মধ্যে শিক্ষার্থীদের গাঁ গরমের বিষয়ে মতামত ব্যাক্ত করে কমেন্টে বলেছেন আল্লাহ ভরসা। তবে ছবিতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের শরীরে তাপ নেয়ার সেই দৃশ্য দেখে অনেকেই শিক্ষকের মমতার বহিঃপ্রকাশে মুগ্ধ হয়েছে। এব্যাপারে সচেতন অভিভাবক মহলের চাওয়া বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের ক্লাস থাকুক আর নাই থাকুক এধরণের আয়োজনে অংশগ্রহণ থেকে তাদের বিরত রাখাই শ্রেয়। এতে করে ছোট বড় যেকোন ধরনের অপ্রীতিকর আগুনে দগ্ধতার ঘটনা থেকে সহজেই নিজকে মুক্ত রাখা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST