June 29, 2026, 3:18 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আজ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মীজানুর রহমানের জন্মদিন

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দেশের পরিচিত মুখ, সাবেক ভিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয়জন, অধ্যাপক মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মিজানুর রহমানের জন্মদিন ৫ই জানুয়ারি২০২৩, বৃহস্পতিবার। জন্মদিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ অধ্যাপক ড. মিজানুর রহমানের আগামী’র দিনগুলো আরো কল্যাণকর ও মঙ্গলময় জীবন কামনা করেছেন। দেশ ও জাতির কল্যাণে আগামীতেও যাতে নিজেকে উৎসর্গিত ও নিবেদিত রাখতে পারেন সেই কামনা করেছেন সকলে।খবর বাপসনিউজ।

উল্লেখ্য, টক’শোয়ের কল্যাণে অধ্যাপক ড.মিজানুর রহমান দেশব্যাপী অত্যন্ত সুপরিচিত। ছাত্র-জীবন থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং তা তিনি খোলাখুলিভাবে বলতে ভালবাসেন। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে তিনি কখনো দলীয়করণে বিশ্বাস করেননি। কখনো নিজ আদর্শের অনুসারীদের অন্যায় আবদারকে প্রশ্রয় দেননি।

তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। মুক্তি যুদ্ধভিত্তিক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত গ্রন্থ ব্যাপকভাবে প্রশংসিত। ছাত্র-জীবনে ছাত্রলীগের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যা লয়ে অনবদ্য ভূমিকা সর্বজনবিদিত। জন্ম ও পরিবার: অধ্যাপক ড. মিজানুর রহমান ১৯৫৮ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আকতার তার সহধর্মিনী। একমাত্র পুত্রের নাম অনিন্দ্য রহমান। পুত্রবধু নাজিয়া আফরিন মনামী প্রথম আলো নিউজ এডিটর। অবসরে একমাত্র নাতি আনুষ তাঁর প্রিয় বন্ধু এবং অনন্ত প্রেরণার উৎস বলে তিনি মনে করেন।

১৯৭৩ সালে তিনি কুমিল্লা বিবির বাজার উচ্চ বিদ্যা লয় থেকে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি পাশ করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি হন। একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

অধ্যাপক ড. মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যাল য়ের চতুর্থ উপাচার্য ছিলেন । ২০১৩ সালের ২০ মার্চ প্রথমবার ও ২০১৭ সালের ১৯ মার্চ দ্বিতীয়বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। ত্রখন অধ্যাপক ড. মীজানুর রহমান : অধ্যাপ ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে কাজ করছেন ।বাংলাদেশের শিক্ষার সামগ্রিক উন্নয়ন,

সম্প্রসারণ ও আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে যথাযথ গবেষণাভিত্তিক কর্মকান্ড পরিচালনার জন্য অধ্যাপক ড. মিজানুর রহমানকে দেশ ও জাতির ব্যাপক কল্যাণের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা হিসাবে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে দেশ ও প্রবাসের অনেক বিজ্ঞজনকে বলতে দেখা গেছে।
আমরা ড. মিজানুর রহমানের জন্মদিনে অশেষ ভালবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।



Our Like Page
Developed by: BD IT HOST