October 1, 2026, 11:40 am
শিরোনামঃ
শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: ইসমাইল জবিউল্লাহ কন্যাশিশু বোঝা নয়, অপার সম্ভাবনার- পিতা-মাতার অহংকার ১ অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক ফেনীর পরশুরামে এলাকার জনমানুষের বহুপ্রতীক্ষিত ও স্বপ্নের “ফেনী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা নোয়াখালী পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান… সাংবাদিক ফাতেমা আক্তারকে পিটিয়ে-কুপিয়ে আহত করার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি কতোয়ালি থানা এলাকায় রিগ্যাল হোটেল ও বরিশাল হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পাঁচ ঘণ্টার অভিযানে সদর থানায় সর্বোচ্চ ৬০ জন আটক; অপরাধে সম্পৃক্ততা যাচাই করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আরইউজের সম্পাদকের উপরে হামলায় জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিবাদ ও নিন্দা

Reporter Name

মোজাম্মেল হোসেন বাবু :

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। এমন নেক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি।

রবিবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও ভারপ্রাপ্ত সভাপতি রাকিব হাসান সকাল এমন নেক্কার জনক হামলার তিব্রু প্রতিবাদ জানায়। এধরনের হামলা সাংবাদিকদের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারবে না। সাংবাদিকরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করবে। দ্রুত অন্যান হামলা কারিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহব্বান জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা।প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।

রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।

এসময় দুর্বৃত্তরা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির চার কর্মচারিকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদের গ্রেপ্তার করে।

খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST