June 13, 2026, 5:02 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ.লীগ প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কাজ করছে – ওবায়দুল কাদের

Reporter Name

প্রথম বাংলা – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,আওয়ামী লীগ প্রতি শ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কাজ করেছে এবং করছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। কোনো ছলচাতুরি করেনি।শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম সম্মেলন উপলক্ষে গঠিত স্বাস্থ্য উপ-কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

এসময় আওয়ামী লীগ জনগণের সঙ্গে কী ছলচা তুরি করেছে বিএনপির কাছে এমন প্রশ্ন রেখে ওবা য়দুল কাদের বলেন,আমরা জনগণের সঙ্গে ছলচা তুরি কী করলাম? জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসি না ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল দেশ করেছি৷ ডিজিটাল বাংলা দেশ করার কথা দিয়ে আমরা সেই কথা রেখেছি৷’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম পদ্মা সেতু করব শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস করেছিল, কটাক্ষ করেছিল, কিন্তু তিনি সেই সিদ্ধান্ত অটুট ছিলেন। আমরা ছলচাতুরি কোথায় করলাম? মেট্রোরেল করব, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব,একশ নতুন রাস্তা উদ্বোধন। একদিনে একশো সেতুর উদ্বোধন করেছি। এতগুলো গুগলও পাওয়া যাবে না। ছলচাতুরি কোথায় করলাম? টানেল করব বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। এখন উদ্বোধনের অপেক্ষায়৷’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘১৫ ফেব্রুয়ারি গণত ন্ত্রের নামে ভোট চুরি। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওয়ান-ইলেভেন কী এমনিতে এসেছে? জাতির সঙ্গে ছলচাতুরি বিএনপি করেছে। সবই বিএনপি করেছে। আমরা চাতুরি করিনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশে আওয়ামী লীগই প্রথম সরকার যারা শান্তি পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। শান্তিপূর্ণভাবে এদেশে আর কেউ ক্ষমতা হস্তান্তর করেননি ‘৭৫ পরবর্তীকালে।



Our Like Page
Developed by: BD IT HOST