October 22, 2026, 1:14 pm
শিরোনামঃ
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইউএনওকে অপসারণের দাবীতে বগুড়ার শেরপুরে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদসভা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া জেলার শেরপুর উপ জেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপ সারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।সোমবার(১২ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর বাসস্ট্যান্ডস্থ (ঢাকা-বগুড়া মহাসড়ক) এলাকায় সম্মিলিত সাংবাদিক জোট শেরপুর, বগুড়ার আয়োজনের এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকে র সভাপতিত্বে,বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক,শেরপুর উপজেলা প্রেসক্লা বের সভাপতি দীপক কুমার সরকার,দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সবুজ চৌধুরী,উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম,সাধা রন সম্পাদক রবিন সরকার,শেরপুর মডেল প্রেসক্লা বের সভাপতি আব্দুল হান্নান রোকন,দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম,বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ,প্রতিদিনের সংবাদ

প্রতিনিধি নাহিদ হাসান রবিন,জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা,আজকের পত্রিকা’র প্রতিনিধি রঞ্জন কুমার দে,আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্ম কার কৃষ্ণ,দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি শুভ কুন্ড,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতি নিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।

সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলে কট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে,অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসা রকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।অন্যথায় আরো বিভিন্ন কর্মসূচীর দেয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে আবাদি জমির উপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণকাজ নিয়ে অভিযোগের তদন্তকালে শতাধিক লোকজনের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে হতবাক হয় এবং ইউএনও’র এহেন মন্ত ব্যের প্রেক্ষিতে গণমাধ্যম পেশাকে হেয় প্রতিপন্নের চেষ্টা বলে প্রতিয়মান হওয়ায় ওই কর্মকর্তাকে অপসারণের দাবীতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

এর ফলশ্রুতিতে উপজেলার সকল গনমাধ্যমকর্মীরা মিলে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ নামে সংগঠনের ব্যানারে এহেন কর্মসূচির আয়োজন করে।



Our Like Page
Developed by: BD IT HOST