September 8, 2026, 8:42 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইজতেমা ময়দান নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে : আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলা দেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পি পিএম বলেছেন,বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে।আইজিপি বুধবার (৩১ জানুয়ারি ২০২৪) সকালে টঙ্গীতে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দুই পর্বে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

আইজিপি বলেন,ইজতেমাস্থলের নিরাপত্তায় প্রায় ১৫ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া,বোম্ব ডিস পোজাল ইউনিট,সোয়াট টিম,ডগ স্কোয়াড,বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম,ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে টিম,নৌ টহল এবং হেলিকপ্টার টহল থাকবে,রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন,ইজতেমা ময়দানের প্রবেশ ও প্রস্থান পথ এবং কৌশলগত পয়েন্টসমূহে পর্যাপ্ত সংখ্যক সিসিটি ভি, নাইট ভিশনসহ আইপি ক্যামেরা,ভিডিও ক্যামেরা থাকবে।ওয়াচ টাওয়ার স্থাপনের মাধ্যমে পুরো ইজতে মা ময়দানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন,ইজতেমা ময়দানের প্রবেশপথসমূ হে আর্চওয়ে স্থাপন এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।পোশাকে এবং সাদাপো শাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইজতেমাস্থলে ভিআইপিগণের গমনাগমন এবং অবস্থানকালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমায় আগত বিদেশী মেহমানদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে

আইজিপি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রা ন্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন কোনো গুজবে কান না দিতে মুসল্লিসহ সকলের প্রতি আহবান জানান।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন,ইজতেমাকে ঘিরে এখন পর্যন্ত জঙ্গি হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোন তথ্য নেই তবুও আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন,ইজতেমার উভয় পক্ষের আয়োজকদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন,সকলের সম্মিলি ত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বিশ্ব ইজতেমাশান্তি পূর্ণভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ ম নিরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার),জিএম পি কমিশনার মাহবুব আলম বিপিএম,পিপিএম (বার), ডিএমপি,জিএমপি এবং ঢাকা রেঞ্জসহ পুলিশের অন্যা ন্য বিশেষায়িত ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং তাবলীগের মুরব্বীগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST