November 22, 2026, 11:26 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়াতে বন্ধুর হাতে বন্ধু খুন || ডিবি কর্তৃক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার মাইজবাগ ইউনিয়নের পিতা মৃত জসিম উদ্দিনের ছেলে কুশিপাড়া গ্রামের আশরাফুল আলম সোহেল (২৪) কে কাজী খোকনের ছেলে কাজী রায়হান (২২) গত ২৭ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে সোহেলের বাড়ীর দক্ষিন পাশে কাঁচা মাটিয়া নদীর পাড়ে কৌশলে ডেকে নিয়ে ঘাড়ের পিছনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে বাড়ীতে চলে যায়।

এই ঘটনায় ২৮ অক্টোবর ইশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয় । চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়া ডিবিকে ছায়া তদন্তের নির্দেশ দেন । জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি ফারুক হোসেন তার টিম নিয়ে মাঠে নামেন এবং ২৮ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় ইশ্বরগঞ্জের শিমুলতলী বাজার থেকে আসামী কাজী রায়হানকে গ্রেফতার করে। ঘটনার বিবরনে পুলিশ জানতে পারে ভিকটিম সোহেল ও আসামী কাজী রায়হান উভয় দীর্ঘদিনের বন্ধু ছিলেন।

আসামী টাইলস মিস্ত্রীর কাজ করতো গত ২ মাস পূর্বে সোহেলের কাছ থেকে কাজী রায়হান ৭০ হাজার টাকা হাওলাত নিয়েছিলেন সুদের উপর।আসামী বিভিন্ন সম য় হাওলাত ও সুদের টাকা কিছু কিছু করে পর্যায়ক্রমে পরিশোধ করেন। টাকা পরিশোধের পরও সোহেল মিয়া আসামী কাজী রায়হানকে কিছু টাকা ধার করে এনে দিতে বলেন।প্রয়োজনে কিডনী বিক্রি করে টাকা এনে দিতে ভয়ভীতি দেখায়। এতে আসামী রাগে, ক্ষোভের বশবর্তী হয়ে সোহেল মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ।

হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সহযোগীতা করেন ডিবির ওসি ফারুক হোসেনের সাথে এসআই মোজাম্মেল হক, রেজাউল আমীন বর্ষন ও পরিমল চন্দ্র সরকার।



Our Like Page
Developed by: BD IT HOST