June 28, 2026, 12:44 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উন্নয়ন কাজের গতি বৃদ্ধিতে ঠিকাদারদের সাথে মসিকের মতবিনিময় সভা

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আজ সকাল ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ প্রকল্পের ঠিকাদারদের সাথে মসিকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশ নের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,ঠিকাদারদের উদ্দেশ্য তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট থাকুন। আপনাদের মাধ্যমে যে নাগরিকসেবা দিতে চাই তা যেন জনভোগান্তি সৃষ্টি না করে। সেবা যেন বিরক্তির কারণ না হয়।

ঠিকাদারদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। সময়বৃদ্ধির প্রস্তাবকে কোনভাবেই গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি রাস্তা বা ড্রেনের জায়গা দখল করে কোন কিছু নির্মাণ করে তবে তা উচ্ছেদের খরচও তার কাছ থেকে আদায় করতে হবে রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না।

সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক সহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST