August 4, 2026, 5:18 am
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে ‘স্কেটিং সু’ না পেয়ে আত্মহত্যা করলেন কিশোর

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহ ত্যা করেছে। সে পরিবারের কাছে চাকাযুক্ত জুতা (স্কেটিং সু) চেয়ে না পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করে। রোব বার সন্ধ্যায় মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।নিহত নাহিদ স্থানীয় মেরাজ উদ্দিন মেমোরিয়া ল ও রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকা র আহাম্মদ আলীর ছেলে নাহিদ হাসান (১৪) পরিবারের কাছে স্কেটিং সু কিনে চায়। কিন্তু পরিবারের লোকজন তাকে ওই জুতা ছাড়া অন্য কিছু কিনে নিতে বলেন। এতে নাহিদ অভিমান করে শনিবার (১৫ এপ্রিল) বিকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

পরে রোববার স্থানীয় কিছু কিশোর বন্ধু মহিলা কলেজি য়েট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় সন্ধ্যার দিকে দ্বিতল ভবনের সিঁড়ির রেলিংয়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়।

এর পর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে নাহিদের মরদেহ শনাক্ত করেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের বড় ভাই নাসির হোসেন ও মামা জুয়েল মিয়া বলেন, নাহিদ স্কেটিং সু কিনে চেয়েছিল। তা না পেয়ে অভিমান করে বাড়ির সামনে অবস্থিত মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিঁড়ির রেলিংয়ে কোমড়ের বেল্ড পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST