September 11, 2026, 9:36 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুর থানায় অভিযোগ দায়ের করার তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধারসহ চোর আটক

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ কুড়িগ্রামের উলিপুর উপ জেলাধীন থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামস্থ বাদী মহাবীরের বসতবাড়ির গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি হয়ে যায়। বাদী পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনসহ গরু উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ উলিপুর থানায় এসে এজাহার দাখিল করেন। পরে উলিপুর থানা পুলিশ প্রশাসন দ্রুততার সাথে মামলা গ্রহন করে মামলা রুজুর তিন ঘন্টার মধ্যে উলিপুর নাওডাঙ্গা মিয়া পাড়ার কুখ্যাত চোর কেরামত আলী (৪৫) কে গ্রেফতার করা হয় এবং আসামী কেরামত আলীর বাড়ি হতে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ইতিমধ্যেই কুড়িগ্রাম জেলার চোর চক্রের মূল হোতাদের গ্রেফতার করা হয়েছে এবং যেকোন প্রকার চুরি বন্ধে থানা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা সহ চোর চক্রদের গ্রেফতারের ধারাবাহিকতা অব্যহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।



Our Like Page
Developed by: BD IT HOST