মোঃশাহজাহান খন্দকার স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোঃ আশিক মিয়া(৩২) নামের এক মাদক কারবারি কে আটক করেছে উলিপুর থানা পুলিশ। আটক কৃত মাদক কারবারি আশিক উলিপুর পৌরসভার জোনাই ডাঙ্গা ফুটানিপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ।
তথ্য সুত্রে জানাযায়,বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ফুটানিপাড়া এলাকায় ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।উলিপুর থানার অফিসার ইনচা র্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান,বৃহস্প তিবার(১১ মে) দুপুরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রের ণ করা হয়েছে।