August 4, 2026, 3:22 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উল্লাপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

Reporter Name

মোঃ আলমেস আলী, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:

জমি জমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মারা গেলেন ছোট ভাই আব্দুস ছাত্তার (৩৬) আজ (২৯ অক্টোবর) রবিবার বেলা ১ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে, নিহত আব্দুস ছাত্তার পেশায় একজন কৃষক।  

স্থানীয়রা জানান, সড়াতৈল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মজিদ আকন্দের ছেলে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তার। এদের জমি জমা বণ্টন এবং বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার দুপুরে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মধ্যে  প্রথমে ঝগড়া ও পরে তা মারামারিতে রুপ নেয়। এক পর্যায়ে বড় ভাই মজনু আব্দুস ছাত্তারের মাথায় লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ছাত্তার গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। ঘাতক মজনু আকন্দ পলাতক রয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছেন। এখন পর্যন্ত এ ব্যাপারে নিহত ব্যক্তির পক্ষ থেকে থানায় কোন মামলা দেওয়া হয়নি। 
 



Our Like Page
Developed by: BD IT HOST