এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করছে ডিএমপি
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
/
40 Time View
/
Share
প্রথম বাংলা : ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং অভিভাবকদের সুবিধার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় ট্রাফিক ও ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের যানজটের মুখে না পড়ে এবং সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই সাথে, কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের দীর্ঘসময় দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘব করতে ডিএমপির উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অস্থায়ী ‘অভিভাবক ছাউনি’ স্থাপন করা হয়েছে। পুলিশের এই মানবিক উদ্যোগটি সাধারণ অভিভাবক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিকল্পিতভাবে পর্যাপ্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। পরীক্ষাকালীন পুরো সময়জুড়ে রাজধানীর সকল পরীক্ষা কেন্দ্রের ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে ডিএমপির এই নিরলস তৎপরতা অব্যাহত থাকবে।