July 27, 2026, 6:05 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একশত টাকার জন্য বন্ধুকে খুন ঘাতক হৃদয় গ্রেফতার || আদালতে স্বীকারোক্তি

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীতে একশত টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু নাহিদ (৩০) খুন হয়েছে। ১০ এপ্রিল সোম বার সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকার আমজাদ বেপারী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের কারণ উল্লেখ করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। কোতোয়া লী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আক ন্দ (পিপিএম বার) জানান, হৃদয় ও নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন। নাহিদের কাছে একশত টাকা পেতেন হৃদয়। ঘটনার দিন একশত টাকা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করেন।

এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর খোয়ার মোড় এলাকার বাসিন্দা। গ্রেফতার হৃদয় মিয়া নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসঙ্গে চলাফেরা করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরুপম নাগ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হৃদয়কে তাৎক্ষনিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে ১১এপ্রিল মঙ্গলবার আদালতে পাঠানো হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST