November 23, 2026, 7:55 am
শিরোনামঃ
হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এবারও আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক হলেন এমপি – অসীম কুমার উকিল

Reporter Name

লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো এবার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হলেন নেত্র কোণা-৩ কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকার সংস দ সদস্য অসীম কুমার উকিল।শনিবার ২৪ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনা য়তনে দলটি’র ২২তম জাতীয় সম্মেলনে ঘোষিত কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে সংসদ সদস্য অসীম কুমার উকিলের নাম ঘোষণা করা হয়। তিনি সদ্যবিদায়ী কমিটিতেও একই পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অসীম কুমার উকিল সংসদ সদস্য নির্বা চিত হওয়ার পর থেকে কেন্দুয়া আটপাড়া উপজে লার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে র দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে সভাপতি মনোনীত হওয়ার আগে বিদায়ী কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনু ষ্ঠিত অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘যেখানেই থাকি না কেন,আমি আছি আপনাদের সঙ্গে। আপনারা নতুন নেতা নির্বাচন করুন। পুরাতনের বিদায় নতুনের আগমন, এটাই চিরাচরিত নিয়ম।



Our Like Page
Developed by: BD IT HOST