October 21, 2026, 10:37 am
শিরোনামঃ
শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এবার সোনারগাঁয়ে তিন সন্তানের জন্ম দিলেন নাসির ও মনিষা দম্পতি

Reporter Name

মোঃ তানভীর সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে মনিষা মেহজাবিন (২৭) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে তাদের পরিবারে দশ বছরের এক ছেলে সন্তান রয়েছে। মনিষা উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের স্ত্রী।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০:৩০ টায় ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালের প্রফেসর ডাঃ সাইবা আক্তারের অধীনে নাদির মনিষা দম্পতির তিন শিশুর জন্ম হয়।মনিষা মেহজাবিনের বাবার বাড়ি ঢাকা শাহজাহানপুর ও শশুর বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর গ্রামে। মনিষা মেহজাবিনের স্বামী নাসির উদ্দিন একজন চাকুরীজীবি।

এবিষয়ে ডাঃ সাইবা আক্তার জানান, গতকাল রাত ১০ ঘটিকার সময় সিজারের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন মনিষা মেহজাবিন। মা ও শিশুরা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এখনো তারা হাসপাতালেই তারা চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, এই দম্পতি আগে থেকেই আল্ট্রাসাউন্ড করে তিন শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে তিন শিশু জন্ম নেওয়ায় অনেক খুশি এই দম্পতি ও স্বজনরা।



Our Like Page
Developed by: BD IT HOST