October 27, 2026, 7:20 am
শিরোনামঃ
এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয় চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার রাজারহাট সদর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন শাহাদাত হোসেন লাল ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার ডিউটি শেষে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত মো.ইব্রাহীম (৪৮) উপজেলার চাপরাশিরহাট হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন এবং একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাপরাশিরহাট টু কবিরহাট সড়কের কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মাকুর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হানিফ বিএসসি। তিনি বলেন, আজকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষার পরীক্ষা ছিল। ইব্রাহীম স্যার চাপরাশিরহাট হাই স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে নিজের মোটরসাইকেল যোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সাথে ধাক্কা মারে। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST