November 22, 2026, 10:38 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মোঃ ফারুকুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতরাতে (১৩ সেপ্টেম্বর ২০২৪) মোঃ ফারুকুল ইসলাম (২২), গ্রাম- বাহারছড়া, কেএসএম ভিলা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার-কে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা হতে গ্রেফতার করে।

মোঃ ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মোঃ ফারুকুল ইসলামকে সনাক্ত করা হয়।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ নারীদের হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।



Our Like Page
Developed by: BD IT HOST