July 4, 2026, 1:25 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

করতোয়া কিংস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

Reporter Name

মোঃরিপন ইসলাম বগুড়া সদর উপজেলা প্রতিনিধি ঃ

বগুড়া সদরের করতোয়া কিংস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাব্বির একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়া সদরের কালিবালা ঈদ গা মাঠে ফাইনাল খেলা অত্র ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সোহাগ।

পুরষ্কার বিতরনের পূর্বে তিনি বলেন, সুস্থ্য দেহ সুন্দর মন খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন।সন্ত্রাস ও মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নাই তিনি আরোও বলেন,খেলায় হার জিত থাকবে। এটাকে মেনে নিয়ে নিয়ম মেনে শৃঙ্খলা ভাবে খেলাধুলা করতে হবে। খেলাধুলা নিয়মানুবর্তিতা ও একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন শেখায়। পরিশেষে তিনি যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহবান জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ সোবাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কালাম আজাদ, শাখারিয়া ইউপির বিশিষ্ট ব্যবসায়ী ও ইউটিউবার আরিফ শেখ, শ্রমিক লীগনেতা ওসমান পারভেজ শুভ,
জাহিদ হাসানের ধারা বর্ণনায় উক্ত ফাইনাল খেলায় সাব্বির একাদশ ১-০ গোলে জুয়েল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করে।



Our Like Page
Developed by: BD IT HOST