August 15, 2026, 6:03 pm
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাটে অবৈধ বালু বিক্রির: অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে ফেরিঘাট নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার; অস্ত্র, গুলি ও লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা উদ্ধার এসএসসির ২৫ কৃতি শিক্ষার্থীকে ডিসি ফরিদার চিঠি চিঠির সঙ্গে বই, ফুল ও মিষ্টিও উপহার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হলেন এস এম রুস্তুম আলী

Reporter Name

জুয়েল সিকদার-স্টাফ রিপোর্টার:

রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তুম আলী। সম্প্রতি অভিভাবকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এস এম রুস্তুম আলী বলেন, “শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, “কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,“শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা,জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে অভিভাবকদের সক্রি য় অংশগ্রহণ প্রয়োজন। অভিভাবকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।”

এস এম রুস্তুম আলী বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না;তাদের মান বিক মূল্যবোধ,শৃঙ্খলা,সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেগড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন ভয়,বৈষম্য ও অনিরাপদ পরিবেশের মধ্যে না থাকে,সেদিকেও অভিভাবকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো যৌক্তিক সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে অভিভাবকদের মতামত আরও কার্য করভাবে তুলে ধরাই হবে আমার অন্যতম দায়িত্ব। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে নিষ্ঠা,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”

তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহ যোগিতা কামনা করে বলেন,“আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব। দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়াই আমার লক্ষ্য।”

এদিকে, এস এম রুস্তুম আলী কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা আশা করছেন, অভিভাবকদের প্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে। নবনির্বাচিত অভিভাবক সদস্য এস এম রুস্তুম আলীর দায়িত্বশীল ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।



Our Like Page
Developed by: BD IT HOST