July 30, 2026, 1:22 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাউনিয়ায় প্রধান শিক্ষককে পেটালো সহকারি শিক্ষক

Reporter Name

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের অর্ন্তরগত রঘুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুমে পাঠদান চলাকালে সহকারি শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত প্রধান শিক্ষককে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বেলা পৌঁনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক এমরান আলী জানান,তিনি স্কুলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান করাচ্ছিলেন। এসময় সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন ক্লাসরুমে ঢুকে তার সঙ্গে বাকবিতন্ডা শুরু করেন। একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে তাকে কিলঘুষি মারতে থাকেন।

এতে তিনি মাথা,মুখ ও নাকে আঘাত পায় এদিকে মারপিট কালে সহকারি শিক্ষক সাখাওয়াত হোসে নো আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, ক্লাসরুমে শিক্ষকদ্বয়ের মারামারির ঘটনা তিনি জানতে পেরেছেন।

বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে ন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে কাউনিয়া থানার অফিসা ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST