কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ– সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে নিজ জমিতে পায়খানা নির্মাণে বাধা দেয়ার আভিযোগে কাজিপুর থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে উল্লেখ গত জানুয়ারি ২৩ তারিখে কবিহার উত্তরপাড়ায় মৃত- রহিজ উদ্দিনের ছেলে মোঃ আবু বক্কার(৩৮) তার নিজ জমিতে পায়খানা নির্মাণ করতে গেলে। তার কাজে বাধা দেয় উক্ত গ্রামের, ১। মোঃ কুদ্দুস মন্ডল (৫০) ২। মোঃ শহিদুল মন্ডল (৪০) পিতাঃ মৃত- রহমান মন্ডল ৩। মোঃ নূর ইসলাম (৫৮) ৪। মোঃ সাইফুল ইসলাম (৬০) পিতাঃ মৃত- ওসমান মণ্ডল ৫। মোঃ রুস্তম আলী (৬৭) পিতাঃ মৃত- মনসের আলী ৬। মোঃ পান্না (২৫) পিতাঃ মোঃ রুস্তুম আলী।
তবে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আবু বক্করদের সাথে কথা বলতে গেলে এক পর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। তবে সেখানে মারপিটের কোন ঘটনা ঘটেনি।