May 2, 2026, 11:49 am
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীতে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

শনিবার (২ মে) বেলা ১১:৩০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও থানাধীন ডিএমপির কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পুলিশ ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মর্মে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন, সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশি সেবা আরো জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এসময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আহবান জানান তিনি।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কারওয়ান বাজার ব্যাবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST