September 2, 2026, 4:47 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শোকর আলীকে এক বছরের কারাদন্ড প্রদান

শেখ রেওয়াজ আহমেদ, কালিগঞ্জ প্রতিনিধি।

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে শোকর আলী (৩৮) নামের একজন ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার দুদলী গ্রামের আনছার আলীর পুত্র। থানা সুত্রে জানাগেছে, কালিগঞ্জের দুদলী গ্রামের আলামিন গাজীর স্ত্রীকে প্রায়’শ কু প্রস্তাব দিয়ে আসছিল শোকর আলী।

এনিয়ে স্থানীয় মোড়ল মাতব্বর ও জনপ্রতিনিধিরা শালিষ মধ্যস্ততার জন্যে বসলেও সে হাজির হয়না। এদিকে লম্পট শোকর আলী তার কৃপ্রবৃত্তি বন্ধ না করে আবারও উত্যক্ত ও নানান আকথা কুকথা বলতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২০ আগষ্ট রাতে আলামিন গাজীর ঘরের জানালা দিয়ে তার স্ত্রীকে টেনে হেঁচড়ে বে—আব্রু ও শ্লীলতাহানি করে। এঘটনায় আলামিন গাজীর স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। এরপর থানা পুলিশ তাকে বুধবার বিকালে আটক করে এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এমনিভাবে এই লম্পট শোকর আলীকে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ দেবহাটা উপজেলায় ভ্রাম্যমান আদালত ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বরে এক বছরের কারাদন্ড প্রদান করেন বলে ঘনিষ্টজন সুত্রে জানাগেছে।



Our Like Page
Developed by: BD IT HOST