July 23, 2026, 2:12 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কাল থেকে ৫ সিটিতে হামের টিকাদান শুরু

Reporter Name

প্রথম বাংলা : স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

 

আজ শনিবার বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্য সচিব।

সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার।

 

স্বাস্থ্য সচিব বলেন, রোববার থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। এ সময় দেশে টিকার কোনো ঘাটতি নেই।

গবেষক এবং পরামর্শক টিমের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বছর বয়সী বাচ্চাদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

 

দেশজুড়ে হঠাৎ বেড়ে গেছে হামের প্রাদুর্ভাবপ্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৮ জনের।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৩ শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪০৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা আট হাজার ৯১০। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ছয় হাজার ৬০৯ শিশু।

 

এদিকে পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও ছয় মাস থেকে ৫৯ মাসের সব শিশু হামের টিকা নিতে পারবে তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি,তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST