July 30, 2026, 10:49 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কু‌ড়িগ্রা‌মে প্রায় পৌ‌নে ৮ লাখ ভারতীয় রু‌পি সহ ২ বাংলা‌দে‌শি গ্রেফতার

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী উপ‌জেলায় ‌প্রায় পৌ‌নে ৮ লাখ ভারতীয় রু‌পি সহ দুই বাংলা‌দে‌শিকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ। বুধবার (১৪ জুন) বিকা‌লে উপ‌জেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী সড়ক থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়। প‌রে বৃহস্প‌তিবার দুপু‌রে তা‌দের আদাল‌তে পাঠায় পু‌লিশ। না‌গেশ্বরী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি‌) আশিকুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার ব‌্যক্তিরা হ‌লেন ফুলবাড়ী উপ‌জেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের মোঃ আব্দুর সাত্তার (৩৮) এবং একই উপ‌জেলার আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)। এরা পেশায় দিনমজুর ব‌লে জানায় পু‌লিশ।

পু‌লিশ জানায়, বুধবার বিকা‌লে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলাগামী পাকা সড়কে আব্দুর সাত্তার ও রসুল আলীকে মোটরসাইকেল সহ আটক ক‌রে। এসময় তা‌দের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ ব‌্যবস্থায় রাখা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসব রুপির বৈধ কোনও কাগজপত্র দেখা‌তে না পারায় তা‌দের‌কে গ্রেফতার ক‌রে থানায় নেওয়া হয়। পেশায় দিনমজুর হ‌য়েও এসব ভারতীয় রু‌পি তারা কেন এবং কোথায় নি‌য়ে যাচ্ছিলেন তা তদন্ত কর‌ছে পু‌লিশ।

ও‌সি আশিকুর রহমান ব‌লেন, গ্রেফতার ব‌্যক্তিদ্ব‌য়ের বিরু‌দ্ধে বৈধ কাগজপত্র ছাড়া বৈ‌দে‌শিক মুদ্রা নিজ হেফাজ‌তে রাখার অপরা‌ধে ১৯৪৭ সা‌লের বৈ‌দে‌শিক মুদ্রা আই‌নে মামলা হ‌য়ে‌ছে। তা‌দের‌কে বৃহস্প‌তিবার দুপু‌রে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। কী উ‌দ্দে‌শ্যে তারা এসব ভারতীয় রু‌পি নিজ হেফাজ‌তে রে‌খে‌ছি‌লেন তা তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে।

প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
মোবাঃ ০১৭৬৪৮০৯৬৫৯



Our Like Page
Developed by: BD IT HOST